ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মুক্তিযুদ্ধের চেতনাকে দলীয়করণের অভিযোগ: প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবি

আওয়ামী লীগের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকে নিকৃষ্টভাবে দলীয়করণের অভিযোগ তুলেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। তিনি বলেন, আওয়ামী লীগ একাই দেশ স্বাধীন করেনি। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিক্রির মাধ্যমেই এই গলদের শুরু হয়েছিল।

কবি হাসান হাফিজ আরও অভিযোগ করেন, বিগত সময়ে ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে চরমভাবে দলীয়করণ করেছে। নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের খলনায়ক বানিয়ে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছিল এবং বিরোধী মতকে কথায় কথায় স্বাধীনতা বিরোধী বলা হতো।

তিনি ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের সকল অবৈধ সুবিধা বাতিলের দাবি জানান। শনিবার এফডিসিতে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আয়োজিত এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বিতার্কিকগণ বিজয়ী হয়।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক সাইদুল ইসলাম, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক মাইদুর রহমান রুবেল ও সাংবাদিক মো. আল-আমিন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মুক্তির আন্দোলন এখনো শেষ হয়নি। শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণ না হওয়া পর্যন্ত মুক্তির আন্দোলন চালিয়ে যেতে হবে। তিনি আরও যোগ করেন, স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা একটি মানচিত্র, একটি পতাকা এবং একটি ভূখণ্ড পেলেও স্বাধীনতার সুফল এখনো পুরোপুরি অর্জিত হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে নতুন চমক ‘ট্রিওন্ডা ফাইনাল’ বল

মুক্তিযুদ্ধের চেতনাকে দলীয়করণের অভিযোগ: প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবি

আপডেট সময় : ০৬:৩৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬