ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান: আন্তর্জাতিক সম্মাননা পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন

স্বাস্থ্যসেবা খাতে বিশেষ অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন অধ্যাপক কামরুন নাহার হারুন। সিঙ্গাপুরের মেরিনা বে কনভেনশন সেন্টারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এই আন্তর্জাতিক সম্মাননা তুলে দেওয়া হয়। বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে বিশ্বদরবারে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে।

অধ্যাপক কামরুন নাহার হারুনের সুদক্ষ নেতৃত্বে আধুনিক বিপণন কৌশলের মাধ্যমে ভেষজ ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতিকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলা হয়েছে। তার হাত ধরেই এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে দেশীয় পণ্য রপ্তানি হচ্ছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করেছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থেকে এই অর্জনকে দেশের জন্য এক বড় গৌরব হিসেবে অভিহিত করেন।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি জানান, এই সাফল্য কোনো একক ব্যক্তির নয় বরং পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কার্যকর দিকনির্দেশনায় স্বাস্থ্যখাতে যে আমূল পরিবর্তন এসেছে, এই স্বীকৃতি তারই প্রতিফলন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জন ভবিষ্যতে বাংলাদেশের ভেষজ চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতকে আরও গতিশীল করতে অনুপ্রেরণা জোগাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোনাজলে ফিকে হওয়া স্বপ্ন ও একটি প্রজন্মের নিঃশব্দ সলিলসমাধি

স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান: আন্তর্জাতিক সম্মাননা পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন

আপডেট সময় : ০৬:৩২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬