ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা

দেশের আটটি বিভাগেই আগামী ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির প্রভাবে সারাদেশে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান রয়েছে, যার প্রভাবে এই বজ্রবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে দিনাজপুরে, যার পরিমাণ ছিল ৪১ মিলিমিটার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের শান্তি প্রস্তাবের জবাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে

সারাদেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা

আপডেট সময় : ০৪:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬