ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতাদের গভীর শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই শোকবার্তায় তিনি প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

একইভাবে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দিলারা হাফিজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর দেড়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল সন্ধ্যায় তার মরদেহ দেশে নিয়ে আসা হবে।

জানা গেছে, আগামী ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদের সামনে দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

স্পিকারের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিপ হুইপ নুরুল ইসলাম মনি শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, দিলারা হাফিজ দীর্ঘদিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদুল ফিতরের পর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের শান্তি প্রস্তাবের জবাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতাদের গভীর শোক

আপডেট সময় : ০৩:০০:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬