ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ইসরাইলি যুদ্ধবিমান লক্ষ্য করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা, ২৪ ঘণ্টায় ৮২ অভিযান

লেবানন সীমান্তে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে সামরিক তৎপরতা আরও জোরদার করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত ২৪ ঘণ্টায় লেবাননের অভ্যন্তরে এবং সীমান্ত পেরিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে অন্তত ৮২টি অভিযান চালানোর দাবি করেছে সংগঠনটি। এই সংঘাতের মধ্যে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানী বৈরুতের আকাশে নিচ দিয়ে উড়ে চলা একটি ইসরাইলি যুদ্ধবিমান লক্ষ্য করে তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

হিজবুল্লাহর এই সাঁড়াশি অভিযান ও যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাটি ওই অঞ্চলে চলমান উত্তজনাকে নতুন মাত্রা দিয়েছে। লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় এবং ইসরাইলি আগ্রাসনের জবাবে এই প্রতিরোধ অব্যাহত থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে একই দিনে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার, পারিবারিক ও মানসিক কারণ

ইসরাইলি যুদ্ধবিমান লক্ষ্য করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা, ২৪ ঘণ্টায় ৮২ অভিযান

আপডেট সময় : ১২:৪৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬