ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ফরিদপুরে একই দিনে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার, পারিবারিক ও মানসিক কারণ

ফরিদপুরের সদরপুর উপজেলায় পৃথক ঘটনায় একই দিনে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল ও সন্ধ্যায় উপজেলার ভাষানচর ও কৃষ্ণপুর ইউনিয়নে এই দুটি মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণপুর ইউনিয়নের নিজ গ্রামের ওবায়দুল মুন্সীর স্ত্রী লিপি আক্তার (৪২) দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। অসুস্থতার কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। রোববার সন্ধ্যায় নিজ বাড়ির গোয়ালঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, ভাষানচর ইউনিয়নের ছমির হাজী কান্দি গ্রামের বুলু মুন্সীর মানসিক ভারসাম্যহীন কন্যা নাছরীন আক্তার (১৩) ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার বিকেলে তিনি খাবার না খেয়ে নিজ কক্ষে দরজা বন্ধ করে রাখেন। পরে তার মা নাজমা বেগম ডাকাডাকি করে সাড়া না পেয়ে পরিবারের অন্য সদস্যদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে নাছরীনের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন জানান, দুটি লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউরোপে তীব্র দাবদাহে ১৩০০ জনের বেশি মৃত্যু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

ফরিদপুরে একই দিনে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার, পারিবারিক ও মানসিক কারণ

আপডেট সময় : ০৭:৩৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬