মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও ইরান পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে বিশেষ আলোচনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর দুই নেতার মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক কথোপকথন। এই গুরুত্বপূর্ণ আলোচনায় মার্কিন ধনকুবের ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কও অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার (২৪ মার্চ) এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। মূলত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং এর সম্ভাব্য বৈশ্বিক প্রভাব নিয়ে দুই রাষ্ট্রপ্রধান বিস্তারিত আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে মাস্কও তার পর্যবেক্ষণ ও মতামত ব্যক্ত করেন বলে সূত্রটি নিশ্চিত করেছে।
রিপোর্টারের নাম 
























