ইরানের সঙ্গে উত্তেজনার সময় সামরিক জোট ন্যাটোর নিষ্ক্রিয়তায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, সংকটের মুহূর্তে মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত সহযোগিতা করেনি। এর ফলে ভবিষ্যতে ওয়াশিংটনও তাদের পাশে থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
ফ্লোরিডার মিয়ামিতে আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সব সময় মিত্রদের স্বার্থ রক্ষায় কাজ করেছে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে তাদের ভূমিকা হতাশাজনক। তিনি ইঙ্গিত দেন যে, বর্তমান প্রেক্ষাপটে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর প্রয়োজনে আগের মতো আর পাশে থাকার প্রয়োজন নাও হতে পারে।
রিপোর্টারের নাম 
























