চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে ইরানের দুটি গুরুত্বপূর্ণ ইস্পাত কারখানা, খুজেস্তান ও মোবারাকেহতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এই হামলা ইরানের কৌশলগত অবকাঠামোর উপর আঘাত হেনেছে বলে জানা গেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি শুক্রবার এই খবর নিশ্চিত করেছে।
ঘটনার পরপরই জরুরি ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাদেশিক গভর্নর মেহদি জামালিনেজাদের বরাত দিয়ে ইরানের আইআরআইবি নিউজ এজেন্সি জানিয়েছে, ইস্পাহানে এই হামলায় একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ইসরাইল শুক্রবার ইরানের দুটি বৃহত্তম ইস্পাত কারখানা ছাড়াও একটি বিদ্যুৎ কেন্দ্র এবং বেসামরিক পারমাণবিক স্থাপনা সহ প্রধান অবকাঠামোগুলোতে হামলা চালায়। ইরান অভিযোগ করেছে যে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের দেওয়া কূটনৈতিক সময়সীমার পরিপন্থী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরাইলের এই অপরাধমূলক কাজের জন্য তেহরান ‘চড়া মূল্য’ আদায় করবে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
রিপোর্টারের নাম 
























