যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত এখনো শেষ হয়নি। ফ্লোরিডার মিয়ামিতে অনুষ্ঠিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII) সামিটে দেওয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ‘এটা এখনো শেষ হয়নি। আমি বলছি না যে এটি শেষের পথে—কিন্তু এখনও শেষ হয়নি। এটি শেষ করতেই হবে।’
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে বিজয়ের দাবি করেছিলেন। এমনকি গত মঙ্গলবারেও হোয়াইট হাউসে এক বক্তৃতায় তিনি বলেছিলেন, ‘আমরা জিতে গেছি, কারণ এই যুদ্ধে জয় হয়েছে, একমাত্র ‘ফেক নিউজ’ই এটাকে চালিয়ে যেতে চায়।’
তবে তার সাম্প্রতিক বক্তব্যে এই বিজয়ের দাবি থেকে সরে আসার ইঙ্গিত পাওয়া গেছে। ট্রাম্পের এই মন্তব্য থেকে বোঝা যায়, এখনো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, ইরানে যুক্তরাষ্ট্রের আঘাত হানার জন্য এখনও ৩,৫৫৪টি লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছে এবং সেগুলো “খুব দ্রুত” সম্পন্ন করা হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেন যে একসময় শক্তিশালী দেশ হিসেবে পরিচিত ইরান এখন আর আগের মতো শক্তিশালী নেই। তিনি বলেন, ‘তারা এরকম কিছু আগে কখনও দেখেনি।’
রিপোর্টারের নাম 
























