ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ইসরাইলের হামলার প্রতিশোধ: ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

ইরানের পারমাণবিক স্থাপনা ও বিদ্যুৎ প্লান্টে ইসরাইলের সাম্প্রতিক আক্রমণের জবাবে ইরান পাল্টা হামলা চালিয়েছে। এই হামলার পর ইসরাইলের তেল আবিবে অন্তত একজন নিহত হয়েছেন এবং দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইসরাইলের ব্রডকাস্টিং অথরিটির বরাত দিয়ে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইরানি হামলার ফলে নিক্ষিপ্ত রকেটের ধ্বংসাবশেষ বৃহত্তর তেল আবিবের অন্তত ১১টি স্থানে ছড়িয়ে পড়েছে। ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, এই হামলার পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য জরুরি দলগুলোকে ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে।

ইসরাইলের চ্যানেল ১৪-এর খবরে বলা হয়েছে, তেল আবিবে এই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। ইসরাইলের অ্যাম্বুলেন্স পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক্স-পোস্টে আরও জানানো হয়েছে যে, তেল আবিবের একটি স্থানে আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে এবং মধ্য ইসরাইলের অন্য একটি ঘটনাস্থলে আহত ২ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

এদিকে, ইসরাইলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। নেগেভ মরুভূমি, ডিমোনা, বেয়ারশেবা, আরাদ এবং আশকেলন অঞ্চলের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্ক সংকেত জারি করা হয়েছে বলে হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে। এই ঘটনাটি ঘটেছিল ইসরাইল কর্তৃক ইরানের দুটি পারমাণবিক স্থাপনা ও দুটি বড় ইস্পাত কারখানায় হামলার পর, যার প্রতিক্রিয়ায় ইরান কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

ইসরাইলের হামলার প্রতিশোধ: ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৫:১৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬