ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় ২৫ শ্রমিকের মৃত্যু, দুটি বিদ্যুৎকেন্দ্র ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার ২৮তম দিনে ইরানে ইসফাহান প্রদেশের দুটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি উৎপাদন কমপ্লেক্সে ব্যাপক হামলা চালানো হয়েছে। এই ঘটনায় অন্তত ২৫ জন শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রদেশটির গভর্নর মেহদি জামালনেজাদ।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা সূত্রে জানা গেছে, হামলায় মোবারাকেহ কাউন্টিতে অবস্থিত ৯১৪ ও ২৫০ মেগাওয়াট ক্ষমতার দুটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি উৎপাদন কমপ্লেক্স সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। গভর্নর আরও জানান, মোবারাকেহর ইস্পাত উৎপাদন কারখানার একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার পর উদ্ধারকারী দল ও ত্রাণকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় ২৫ শ্রমিকের মৃত্যু, দুটি বিদ্যুৎকেন্দ্র ধ্বংস

আপডেট সময় : ০৪:১৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬