ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

পারমাণবিক স্থাপনায় হামলার পর মার্কিন-ইসরাইলি প্রতিষ্ঠানে ইরানের সতর্কতা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সমর্থিত শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের অবিলম্বে কর্মস্থল ত্যাগের আহ্বান জানিয়েছে। ভারী পানি উৎপাদন কেন্দ্র এবং ইউরেনিয়াম কাঁচামাল (ইয়েলোকেক) উৎপাদনকারী স্থাপনায় হামলার পর এই সতর্কতা জারি করা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, তাদের যোদ্ধারা বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব রয়েছে এমন শিল্প প্রতিষ্ঠান এবং ইসরাইল-ঘনিষ্ঠ ভারী শিল্পগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে। সংস্থাটি আরও সতর্ক করেছে যে, সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের দ্রুত এলাকা ত্যাগ করতে হবে। পাশাপাশি, হামলা চলাকালীন এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী সাধারণ মানুষকেও নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যম ও যুবসমাজের সমন্বিত উদ্যোগ অপরিহার্য: জবি উপাচার্য

পারমাণবিক স্থাপনায় হামলার পর মার্কিন-ইসরাইলি প্রতিষ্ঠানে ইরানের সতর্কতা

আপডেট সময় : ০২:১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬