ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ইরানের আবাসিক এলাকায় হামলা: নারী-শিশুসহ প্রাণ গেল ১৩ জনের

ইরানের কেরমানশাহ প্রদেশে আবাসিক এলাকায় বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। দেশটির মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে আলজাজিরা এ খবর জানিয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু ও চারজন নারী রয়েছেন। আহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও আছেন বলে জানা গেছে।

এছাড়াও, ইরানের ফিরোজাবাদ শহরের একটি সিমেন্ট কারখানায় মার্কিন-ইসরাইলি হামলায় আরও দুজন নিহত ও দুজন আহত হয়েছেন বলে আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে। ইরান দাবি করেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র যুদ্ধের নীতি লঙ্ঘন করে বেসামরিক ভবন লক্ষ্যবস্তু করছে। এই হামলাটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইল মধ্যকার সংঘাতের ২৮তম দিনে সংঘটিত হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

ইরানের আবাসিক এলাকায় হামলা: নারী-শিশুসহ প্রাণ গেল ১৩ জনের

আপডেট সময় : ০২:১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬