ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বাহরাইনে নিহত প্রবাসীর মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি সাঈদ আল নোমান, দিলেন সাড়ে ৮ লাখ টাকা অনুদান

ইসরাইল-ইরান উত্তেজনার মধ্যে বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি আবুল মহসীনের পরিবারকে সাড়ে আট লাখ টাকা অনুদান দিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। শুক্রবার নিহত মহসীনের একমাত্র মেয়ে তাসনিম তামান্নার ভবিষ্যৎ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তিনি এই অনুদান প্রদান করেন।

অনুদান হিসেবে, উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনার জন্য তাৎক্ষণিকভাবে নগদ ৫০ হাজার টাকা তাসনিম তামান্নার হাতে তুলে দেওয়া হয়। অবশিষ্ট আট লাখ টাকা উচ্চশিক্ষা নিশ্চিত করার জন্য অফার লেটারের মাধ্যমে প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

সাঈদ আল নোমান বলেন, ‘মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা নিহত আবুল মহসীনের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তার একমাত্র কন্যা তাসনিম তামান্নার ভবিষ্যৎ যেন থেমে না যায়—সেই লক্ষ্যেই এই শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমি তার সম্পূর্ণ শিক্ষার দায়িত্ব গ্রহণ করেছি। আমি বিশ্বাস করি, শিক্ষা একজন মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি।’

তিনি আরও বলেন, ‘তাসনিম তামান্না যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।’ এই অনুষ্ঠানে নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপ্টি, জাহাঙ্গীর আলম, শহীদ মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ শরীফুল ইসলাম, মোঃ আফসার, মোঃ আলমগীর, ইবনুল হাসান, আলী হায়দার, আনোয়ার হোসেন আরজু, সাঈদুল সওদাগর, মোহাম্মদ শফিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না: জালাল উদ্দিন এমপি

বাহরাইনে নিহত প্রবাসীর মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি সাঈদ আল নোমান, দিলেন সাড়ে ৮ লাখ টাকা অনুদান

আপডেট সময় : ০৯:৫২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬