ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছাল ৬২ হাজার টন গম

যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় চালানে ৬২ হাজার ১৫০ টন গম নিয়ে এমভি উবন নারী জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। এর আগে প্রথম শিপমেন্টের মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে এসে পৌঁছায়। শুক্রবার খাদ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে এবং দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জাহাজে আসা ৬২ হাজার ১৫০ টন গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ টন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ২৪ হাজার ৮৬০ টন মোংলা বন্দরে খালাস করা হবে। চুক্তির আওতায় আমদানিকৃত সকল গম দেশে এসে পৌঁছেছে বলে জানা গেছে।

সরকারি-বেসরকারি পর্যায়ে আমদানিকৃত মোট গমের মধ্যে জি টু জি ১ চুক্তি মোতাবেক ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ টন এবং জি টু জি ২ চুক্তি মোতাবেক ২ লাখ ৩০ হাজার ৩৯ টন গম ইতোমধ্যে দেশে এসেছে।

উল্লেখ্য, দেশে বছরে গমের মোট চাহিদা প্রায় ৭০ লাখ টন, যেখানে দেশীয় উৎপাদন প্রায় ১০ লাখ টন। এই চাহিদা পূরণের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে বিদেশ থেকে অবশিষ্ট গম আমদানি করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোনাজলে ফিকে হওয়া স্বপ্ন ও একটি প্রজন্মের নিঃশব্দ সলিলসমাধি

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছাল ৬২ হাজার টন গম

আপডেট সময় : ০৮:৪৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬