ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

হরিপুর উপজেলায় সাংবাদিক কবিরুল ইসলামের মায়ের ইন্তেকাল

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মী ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবিরের মা মাবেয়া খাতুন (৭০) বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে তাঁর জীবনাবসান ঘটে। মৃত্যুকালে তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ আসর উপজেলার দামোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর দামোল গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

তাঁর মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন হরিপুর উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দীন, রাণীশংকৈল সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, আমার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি মো. মোবারক আলী, বালিয়াডাঙ্গী প্রতিনিধি রমজান আলী, রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সম্পাদক খুরশিদ আলম শাওন, হরিপুর উপজেলা প্রেসক্লাব সম্পাদক মিজানুর রহমান মিজান এবং যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনির্ধারিত ভিড়ের আশঙ্কায় বাতিল হলো অ্যাশেজের রবীন্দ্র সরোবর কনসার্ট

হরিপুর উপজেলায় সাংবাদিক কবিরুল ইসলামের মায়ের ইন্তেকাল

আপডেট সময় : ০৮:৪৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬