ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

আগস্টের আগে-পরে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, আগামী ৫ আগস্টের আগে ও পরে সংঘটিত পুলিশসহ সকল হত্যাকাণ্ডের আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে। শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি জানান, ৫ আগস্টের ঘটনায় পুলিশসহ অনেক নাগরিকের প্রাণহানি ঘটেছে। প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও বিচার হবে এবং আইন অনুযায়ী যা করণীয়, তাই করা হবে।

একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ গঠনে নাগরিকদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে পুলিশ প্রধান বলেন, তরুণদের কথায় কথায় রাস্তায় নেমে সড়ক অবরোধ করা উচিত নয়, কারণ এতে সামগ্রিকভাবে সমাজের ক্ষতি হয়।

তিনি আরও বলেন, দেশে শিক্ষিত বেকারত্বের হার বেশি এবং বিদেশে অর্থ পাচার হওয়ার কারণে ব্যাংকগুলোর অবস্থাও খারাপ। এই পরিস্থিতি তরুণদের মাদক ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়তে প্ররোচিত করছে। তবে, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জ্বালানি তেলের সংকট ও কালোবাজারি প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, দু’একটি পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহ করে সামান্য বেশি দামে বিক্রি করে খুব বেশি লাভ হয় না। এক্ষেত্রে আমাদের নৈতিকতারও উন্নতি ঘটাতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনির্ধারিত ভিড়ের আশঙ্কায় বাতিল হলো অ্যাশেজের রবীন্দ্র সরোবর কনসার্ট

আগস্টের আগে-পরে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত: আইজিপি

আপডেট সময় : ০৮:৪৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬