ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে দিনাজপুরে

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে এই বিপুল পরিমাণ ডিজেল ডিপোতে পৌঁছায়। শুক্রবার ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিপো সূত্রে জানা গেছে, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে ডিজেল পৌঁছাতে প্রায় ৬০ ঘণ্টা সময় লেগেছে। বৃহস্পতিবার দিবাগত রাতের মধ্যেই পুরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছায়।

এই ডিজেল পদ্মা, মেঘনা এবং যমুনা ডিপোতে শুক্রবার সকাল ৮টার দিকে সরবরাহ করা হয়েছে। এর মধ্যে পদ্মা ডিপোতে ১৮ হাজার ৫০০ মেট্রিক টন ডিজেল দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, কৃষিনির্ভর উত্তরের ৮ জেলায় চাষাবাদের জন্য সেচের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এবং ডিজেলচালিত যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে ২০১৭ সালের ২২শে অক্টোবর ভারত সরকারের সাথে ১৫ বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির আওতায় পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ নেওয়া হচ্ছে।

চলতি বছর পর্যন্ত এই পাইপলাইনের মাধ্যমে মোট ১ লক্ষ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে।

রাজনৈতিক কর্মসূচির কারণে রেল ও সড়কপথে যানবাহন চলাচলে সম্ভাব্য ঝুঁকি এড়াতে ভারতের আসামের শিলিগুড়ি থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত এই দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছে।

চুক্তি অনুসারে, বাংলাদেশ ২০২৬ সাল পর্যন্ত মোট ১ লক্ষ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে। এই চুক্তি অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পেয়েছে।

এর আগে গত ১১ই মার্চ ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছিল। শুক্রবার আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে এবং আগামী সপ্তাহে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনে আসার কথা রয়েছে।

এছাড়াও, আগামী ৪ মাসের মধ্যে এই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরও ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

উল্লেখ্য, এর আগে পাইপলাইনের মাধ্যমে ২০২৩ সালে ৩৫ হাজার ৭১৮ মেট্রিক টন, ২০২৪ সালে ২৮ হাজার ২০৪ মেট্রিক টন এবং ২০২৫ সালে ১ লক্ষ ২৪ হাজার ২১৬ মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনির্ধারিত ভিড়ের আশঙ্কায় বাতিল হলো অ্যাশেজের রবীন্দ্র সরোবর কনসার্ট

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে দিনাজপুরে

আপডেট সময় : ০৮:৪২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬