ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শ্রীপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র, পোশাক কারখানা ও দোকানে ভাংচুর, আহত ১২

মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে এই সংঘাতের সূত্রপাত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষের একপর্যায়ে হামলাকারীরা স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস নামক একটি পোশাক কারখানায় ঢুকে ব্যাপক ভাংচুর চালায়। এছাড়াও, কয়েকটি দোকানপাট ভাঙচুর করে লুটপাট চালানো হয় এবং আশেপাশের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার রাতেই শ্রীপুর থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতৈল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। একটি পক্ষের নেতৃত্ব দেন সাবেক জেলা বিএনপির সদস্য ও স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেসের মালিক জাহিদুল ইসলাম এবং অপর পক্ষের নেতৃত্ব দেন স্থানীয় বিএনপি নেতা লিপটন মিয়া। এই দ্বন্দ্বের জের ধরেই বৃহস্পতিবার বিকেলে লিপটন মিয়ার সমর্থকরা স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে হামলা চালায়, যা পরবর্তীতে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন সোহান (২৭), মোহন মল্লিক (৩২), সাইফুল (৪৫), আইয়ুব (৫০), শাখাওয়াত (৪৮), শহিদুল (৪০), মানিক (২০), হামীম (২২), শাওন (২৫), ফজলু (৪০), রোকেয়া বেগম (৩৫) সহ মোট ১২ জন।

পোশাক কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের ঘটনায় গার্মেন্টস শিল্প হুমকির মুখে পড়ছে। গ্রামের কোনো ছোটখাটো ঘটনা ঘটলেই প্রতিপক্ষের লোকজন গার্মেন্টসে হামলা চালায়। এর আগেও বেশ কয়েকবার এই কারখানায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ঈদের ছুটির মধ্যে এই ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের দুয়ার উন্মোচন: এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের ঐতিহাসিক চুক্তি

শ্রীপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র, পোশাক কারখানা ও দোকানে ভাংচুর, আহত ১২

আপডেট সময় : ০৭:৩৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬