ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচনী জোটের সিদ্ধান্ত এখনো নিইনি: মামুনুল হক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস এখন পর্যন্ত কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি।

তিনি জানান, আপাতত তারা জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে আছেন এবং এই আন্দোলন সফলের কোনো বিকল্প নেই। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরে তার ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মাওলানা মামুনুল হক এসময় হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা আবদুল আজিজের (রহ.) সাহেবজাদা ও আমিরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর জামাতা মাওলানা হাবীবুল্লাহকে বাংলাদেশ খেলাফত মজলিসে স্বাগত জানান।

যোগদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, সংগঠনের যেকোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সর্বোচ্চ সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়েই গ্রহণ করা হবে। প্রথমে বিষয়টি সংগঠনের ‘রাজনৈতিক সেলে’ বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা হবে, তারপর তা ‘কেন্দ্রীয় নির্বাহী কমিটি’তে উপস্থাপন করা হবে। সেখান থেকে ‘কেন্দ্রীয় মজলিসে শুরায়’ আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের মতামতও নেওয়া হবে।

তিনি তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের সঙ্গে মিশে কাজ করতে হবে, তাদের ভাবনা ও মনোভাব বুঝতে হবে। সংগঠনের সিদ্ধান্ত যেন জনগণের চাওয়া-পাওয়া ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়—সেদিক বিবেচনায় রেখেই কার্যক্রম পরিচালনা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আবদুস সোবহান, খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ-সদস্য জাকির হোসাইনসহ অনেকে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাকে ‘ক্লিন সিটি’ করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের: চাঁদাবাজি ও মশার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

নির্বাচনী জোটের সিদ্ধান্ত এখনো নিইনি: মামুনুল হক

আপডেট সময় : ১১:১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫