ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ধর্মীয় অনুভূতিতে আঘাত: মহানবী (সা.) কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

ফেসবুকে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য ও কটূক্তি করার অভিযোগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা থেকে বিধান রায় (২৫) নামে এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিধান রায় একই এলাকার মলিন চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিধান রায় তার ফেসবুক আইডি থেকে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে একটি আপত্তিকর পোস্ট শেয়ার করে। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় বিধান রায়কে গ্রেপ্তার করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর বিধান রায়কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ তদন্ত করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উজিরপুরে শিক্ষার্থীদের সচেতন করতে পুলিশের মতবিনিময় সভা

ধর্মীয় অনুভূতিতে আঘাত: মহানবী (সা.) কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:২৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬