ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বগুড়ায় আলোচিত মুন্না হত্যা মামলার প্রধান আসামি সাইউম গ্রেপ্তার

বগুড়ায় চাঞ্চল্যকর মুন্না হত্যা মামলার প্রধান অভিযুক্ত সাইউমকে (৩৬) অবশেষে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‍্যাব-১২ বগুড়া এবং র‍্যাব-১ উত্তরা ঢাকার একটি যৌথ দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) গভীর রাতে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত সাইউম বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের শাহারপুকুর গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। নিহত আরিফুল ইসলাম মুন্না (৪৩) একই ইউনিয়নের খন্দকারপাড়ার বাসিন্দা ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সাইউম এবং মুন্না দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদক ব্যবসা সংক্রান্ত পূর্ববিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও, কয়েক মাস আগে মুন্না সাইউমের বিরুদ্ধে একটি চেক প্রতারণার মামলা দায়ের করেছিলেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

গত ২৩ মার্চ রাতে মুন্নাকে তার পথরোধ করে ধারালো বার্মিজ ছুরি দিয়ে আঘাত করে সাইউম পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মুন্নাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২৪ মার্চ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় নিহত মুন্নার স্ত্রী নিলুফা ইয়াসমিন বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ঘটনার পর থেকে পলাতক থাকা সাইউমকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকার তুরাগ থানার কামারপাড়া পুরাতন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের দুয়ার উন্মোচন: এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের ঐতিহাসিক চুক্তি

বগুড়ায় আলোচিত মুন্না হত্যা মামলার প্রধান আসামি সাইউম গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:২৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬