ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি, ফিলিং স্টেশনকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল মজুত রেখে গ্রাহকদের কাছে বিক্রি না করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। এই ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সির নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকার মেসার্স বার্দাস এন্ড সিস্টার্স ফিলিং স্টেশনে এই অনিয়ম ধরা পড়ে। অভিযানে দেখা যায়, ফিলিং স্টেশনটিতে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন সহ মোট ৯ হাজার ৭৯৩ লিটার জ্বালানি তেল মজুত ছিল। এই বিপুল পরিমাণ তেল মজুত থাকা সত্ত্বেও ‘তেল নেই’ লিখে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হচ্ছিল।

এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উজিরপুরে শিক্ষার্থীদের সচেতন করতে পুলিশের মতবিনিময় সভা

‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি, ফিলিং স্টেশনকে জরিমানা

আপডেট সময় : ০৬:২৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬