৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য যৌক্তিক সময় চেয়ে পরীক্ষার্থীরা পিএসসি ঘেরাও করতে গেলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে।
এর আগে পিএসসি প্রতিনিধিরা আন্দোলনকারীদের গেট থেকে সরে যেতে বললেও, পরীক্ষার্থীরা পরীক্ষার সময় বাড়ানোর ঘোষণা না আসা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান।
রবিবার সকাল থেকে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাস করা প্রার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। তারা পিএসসির গেটের সামনে অবস্থান নিলে পিএসসির প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাদের গেট ছেড়ে দিতে বলেন। এরপরও পরীক্ষার্থীরা গেট থেকে না সরলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে এবং জলকামান ছোড়ে। এই ঘটনায় বেশ কয়েকজন পরীক্ষার্থী আহত হয়েছেন।
আন্দোলনকারী পরীক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আগের বিসিএস পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া হলেও এবার তারা সময় পেয়েছেন মাত্র ৪০ দিন। আগামী ২৭ নভেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা। তারা বলছেন, প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় এই সিদ্ধান্তটি বৈষম্যমূলক হয়েছে।
রিপোর্টারের নাম 























