ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মানবিক রাষ্ট্র গঠনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানালেন বস্ত্র প্রতিমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মানবিক রাষ্ট্র গঠনে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য (এমপি) শরিফুল আলম।

গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) কিশোরগঞ্জের কুলিয়ারচরে মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। লাখো শহীদের আত্মত্যাগ ও নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার সুফল যাতে জনগণের দোরগোড়ায় পৌঁছে, সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কুলিয়ারচর থানার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন। পরে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি বক্তব্য রাখেন এবং উপহার তুলে দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান হামলায় সংহতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ, ঢাকা সফরের আগ্রহ প্রকাশ ইউএই প্রেসিডেন্টের

মানবিক রাষ্ট্র গঠনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানালেন বস্ত্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:৪৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬