ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ রিমান্ডে: গুরুতর অভিযোগের মুখে বিতর্কিত অতীত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানি চলাকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী মামুন খালেদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে এক কাপড়ে বের করে দেন এই মামুন খালেদ। যার পুরস্কারস্বরূপ তিনি শেখ হাসিনার কাছ থেকে অনেক সুযোগ-সুবিধা নিয়েছেন।’

পিপি ফারুকী আরও অভিযোগ করেন, ছাত্র আন্দোলনে মামুন খালেদের নির্দেশে হামলা চালানো হয়, যেখানে দেলোয়ার নামে একজন নিহত হন। আসামির পূর্বের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ‘১/১১-এর সময়কার কুশীলবদের মধ্যে তিনি অন্যতম। তখন তিনি ডিজিএফআইয়ে কর্মরত ছিলেন এবং সে সময় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের বন্দি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন ও হেনস্তা করেন।’ পরবর্তীতে হাসিনাকে ক্ষমতায় আনতে যারা সহযোগিতা করেছিল, তিনি তাদের মধ্যে একজন এবং এর পুরস্কারস্বরূপ ডিজিএফআইপ্রধান হন বলে পিপি উল্লেখ করেন।

পিপি ফারুকী আরও দাবি করেন, মামুন খালেদ ‘আয়নাঘর’ তৈরি করেন, যেখানে গান পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে মারা সহ নানা অপরাধ সংঘটিত হয়েছে। তিনি ডিজিএফআইকে রাজনীতিকরণ করার অন্যতম কুশীলব। জলসিঁড়ি প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে, যার কারণে ইতিমধ্যে আদালত তার স্ত্রীসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতকে জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে, বিশ্ব অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জের আশঙ্কা

সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ রিমান্ডে: গুরুতর অভিযোগের মুখে বিতর্কিত অতীত

আপডেট সময় : ০৭:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬