ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

“বিএনপি সবচেয়ে বেশি আসন পেয়ে সরকার গঠন করবে” – সেলিম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম মন্তব্য করেছেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সর্বাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী- মুকসুদপুর) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আয়োজিত এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, “এই নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন। দলের প্রতিটি কর্মীকে দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।”

তিনি বলেন, “আমরা যদি গোপালগঞ্জ-১ আসনে বিজয় অর্জন করতে না পারি, তাহলে এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থে প্রতিনিধিত্বের সুযোগ হাতছাড়া হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, সাবেক উপজেলা বিএনপি সভাপতি মিজানুর রহমান লিপু মিয়া, সাবেক পৌর মেয়র সাজ্জাদ করিম মন্টু, বাটিকামারী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিশির মণ্ডল, সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহামুদুল হাসান বাপ্পী প্রমুখ।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

“বিএনপি সবচেয়ে বেশি আসন পেয়ে সরকার গঠন করবে” – সেলিম

আপডেট সময় : ০২:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫