ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যাত্রীবাহী বাস উল্টে ১৯ জন আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকার কলাবাগান নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদর থেকে প্রায় ৫০-৬০ জন যাত্রী নিয়ে চট্টগ্রামগামী বাসটি (রেজিস্ট্রেশন নম্বর চট্টমেট্টো-জ-১১-০১০৪) কলাবাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকে উল্টে যায়। এতে বাসের ভেতরের যাত্রীরা কমবেশি সকলেই আঘাতপ্রাপ্ত হন। যাত্রীরা বাসের কাঁচ ভেঙে বেরিয়ে আসেন। দুর্ঘটনায় গাড়ির সুপারভাইজার মাথায় ও পায়ে এবং চালক পায়ে আঘাত পেয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার কারণে সাময়িকভাবে সড়কে যান চলাচল বন্ধ থাকলেও বেলা দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান হামলায় সংহতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ, ঢাকা সফরের আগ্রহ প্রকাশ ইউএই প্রেসিডেন্টের

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যাত্রীবাহী বাস উল্টে ১৯ জন আহত

আপডেট সময় : ০৭:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬