ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় আরিয়ান সাব্বির (১৭) নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার পাটয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি গ্রামের বাবর আলী মার্কেটের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আরিয়ান সাব্বির মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে। সে কিশোরগঞ্জ ওয়ালীনেওয়াজ খান কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, আরিয়ান সাব্বির নিজেই মোটরসাইকেল চালাচ্ছিল। মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরিয়ান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই আরিয়ানের মৃত্যু হয়েছিল। তার লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান হামলায় সংহতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ, ঢাকা সফরের আগ্রহ প্রকাশ ইউএই প্রেসিডেন্টের

পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

আপডেট সময় : ০৬:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬