ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পরিষদের একটি গুরুত্বপূর্ণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান।
সভায় ব্যাংকের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক এস. এম. আব্দুল হামিদ, ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খাঁন এবং কোম্পানি সচিব মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
আলোচনায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কর্মকাণ্ড পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতের জন্য বেশ কিছু জরুরি ব্যবসায়িক ও নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রিপোর্টারের নাম 
























