ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বড়াইগ্রামে পাওয়ার গ্রিড সাবস্টেশন থেকে প্রায় ২ কোটি টাকার সরঞ্জাম লুট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন একটি পাওয়ার গ্রিড সাবস্টেশন থেকে দুর্বৃত্তরা প্রায় ১ কোটি ৯৩ লাখ টাকার সরঞ্জাম লুট করে নিয়ে গেছে। বুধবার গভীর রাতে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কাছুটিয়া খেজুরতলা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় নির্মাণাধীন গ্রিডে কর্মরত চারজন পাহারাদারকে বেঁধে রেখে লুটপাট চালানো হয়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুমন কুমার এবং বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়।

বিদ্যুৎ বিভাগের আওতাধীন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিসি)-এর উদ্যোগে সাবস্টেশনটি নির্মাণ করা হচ্ছে। বর্তমানে এখানে সিভিল কন্ট্রাকশন ও ইলেকট্রিক ফিটিংসের কাজ চলছে। ইলেকট্রিক অংশের কাজ করছে চায়না ন্যাশনাল ওয়ার অ্যান্ড ক্যাবল ইমপোর্ট এক্সপোর্ট কর্পোরেশন (সিসি কোম্পানি)।

সিসি কোম্পানির স্থানীয় প্রতিনিধি প্রকৌশলী সোলায়মান আলী জানান, ডাকাতেরা প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা মূল্যের ৩৬৮টি ব্যাটারি, ৫৩ লাখ টাকা মূল্যের ২ হাজার মিটার তামার তার এবং ২৬ লাখ ৬০ হাজার ২৮৯ টাকার অন্যান্য সামগ্রী লুট করেছে। সব মিলিয়ে মোট ১ কোটি ৯২ লাখ ৬০ হাজার ২৮৯ টাকার মালামাল খোয়া গেছে। তিনি আরও জানান, দুটি সিসি ক্যামেরা ও পাহারাদারদের মোবাইল ফোনও লুট করা হয়েছে।

পাহারাদার মকছেদ আলী (৪২) জানান, তিনিসহ আবুল কাশেম (৫৫), শফিকুল ইসলাম (৪৮) এবং তার ছেলে সোহাগ (২৪) সেখানে পাহারার দায়িত্বে ছিলেন। বুধবার সন্ধ্যায় তারা ডিউটিতে থাকা অবস্থায় প্রায় সাড়ে ৭টার দিকে ৫-৬ জন লোক শফিকুলের কাছ থেকে গেট খুলে ভেতরে প্রবেশ করে। তারা আব্দুস সাত্তার নামে একজনকে খুঁজতে থাকে এবং পরে অস্ত্রের মুখে চারজন পাহারাদারকে বেঁধে ফেলে। প্রায় রাত ১টা পর্যন্ত সাবস্টেশনের ভেতরে গাড়ি ঢোকা ও বিভিন্ন সরঞ্জাম সরানোর শব্দ শোনা গেছে বলে জানান তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: অগ্রগতি সত্ত্বেও বড় ব্যবধান রয়ে গেছে বলে দাবি গালিবাফের

বড়াইগ্রামে পাওয়ার গ্রিড সাবস্টেশন থেকে প্রায় ২ কোটি টাকার সরঞ্জাম লুট

আপডেট সময় : ০৬:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬