ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

যশোরের চৌগাছায় নির্মাণাধীন ভবনে মাটি ধসে শ্রমিকের মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় নির্মাণাধীন একটি ভবনে মাটি ধসে সামাউল ইসলাম (৫৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। তিনি উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের গদাধরপুর গ্রামের চতুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যানুসারে, বৃহস্পতিবার দুপুরে আজিজুর রহমান নামে এক ব্যক্তি চৌগাছা শহরের সনু ডাক্তার মোড়ে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে মাটি ধসে পড়লে সামাউল ইসলাম নামের ওই শ্রমিক চাপা পড়ে গুরুতর আহত হন।

তাঁকে উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে এবং পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: অগ্রগতি সত্ত্বেও বড় ব্যবধান রয়ে গেছে বলে দাবি গালিবাফের

যশোরের চৌগাছায় নির্মাণাধীন ভবনে মাটি ধসে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৬:২১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬