ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

লাঙ্গলবন্দ অষ্টমী স্নানকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে সাধারণ যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এই যানজটের সূত্রপাত হয় এবং তা নারায়ণগঞ্জের সোনারগাঁ পেরিয়ে গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী অষ্টমী স্নান উৎসব বুধবার শুরু হয়েছে এবং আজ (বৃহস্পতিবার) শেষ হবে। উৎসবের প্রথম দিন পুণ্যার্থীদের সমাগম তুলনামূলক কম থাকায় মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু আজ সকাল থেকে যানজট তীব্র আকার ধারণ করে।

ভুক্তভোগী চালকরা জানিয়েছেন, পাঁচ মিনিটের পথ অতিক্রম করতে তাদের দুই ঘণ্টা পর্যন্ত সময় লাগছে। এই যানজটের কারণে ঢাকা পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, লাঙ্গলবন্দ স্নান উৎসব ঘিরে মধ্যরাত থেকেই ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: অগ্রগতি সত্ত্বেও বড় ব্যবধান রয়ে গেছে বলে দাবি গালিবাফের

লাঙ্গলবন্দ অষ্টমী স্নানকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

আপডেট সময় : ০৩:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬