ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মির্জাগঞ্জে দুই কৃষকের ৩টি গরু চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের কৃষক দুই ভাই আব্দুল খালেক মোল্লা ও ইউসুফ মোল্লার তিনটি গরু চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, চুরি যাওয়া গরুর দাম প্রায় ২ লাখ টাকা। বৃহস্পতিবার ভোররাতে মাধবখালী গ্রামের নিজ নিজ গোয়ালঘর থেকে গরুগুলো চুরি হয়।

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম নান্নু সিকদার জানান, দুই ভাইয়ের আলাদা গোয়ালঘরে থাকা বাছুরসহ মোট পাঁচটি গরু ছিল। এর মধ্যে তিনটি গরু চুরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।

গরুর মালিক আব্দুল খালেক মোল্লা ও ইউসুফ মোল্লা জানান, বুধবার সন্ধ্যায় তারা স্বাভাবিকভাবেই গরুগুলো গোয়ালঘরে রেখেছিলেন। কিন্তু বৃহস্পতিবার সকালে ফজরের নামাজের পর গোয়ালঘরে গিয়ে দেখেন তিনটি গরু নেই। এ ঘটনায় তারা থানায় অভিযোগ দায়ের করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: অগ্রগতি সত্ত্বেও বড় ব্যবধান রয়ে গেছে বলে দাবি গালিবাফের

মির্জাগঞ্জে দুই কৃষকের ৩টি গরু চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি

আপডেট সময় : ০৩:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬