ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আলাউল হকসহ চারজন শীর্ষ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই পদত্যাগপত্রের একটি অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবসহ স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছেও পাঠানো হয়েছে।

পদত্যাগকারী অন্য নেতারা হলেন— এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্যসচিব সৈয়দ কিবরিয়া।

তারা দুটি পৃথক পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে দলীয় সকল পদ থেকে অব্যাহতি চেয়েছেন। এ বিষয়ে আলাউল হক সাংবাদিকদের বলেন, ‘পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে আমি দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না। এ জন্যই পদত্যাগপত্র জমা দিয়েছি।’

অন্যদিকে, নাজমুল হুদা খান রুবেল জানান, ‘আমরা একটি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে সেই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাই আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, গত ২০২৫ সালের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীকালে তাকেই আহ্বায়ক করে জেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: অগ্রগতি সত্ত্বেও বড় ব্যবধান রয়ে গেছে বলে দাবি গালিবাফের

ব্যক্তিগত কারণ দেখিয়ে চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ

আপডেট সময় : ০৩:৫৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬