ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রূপালী ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর এবং মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া, মো. মঈনুদ্দিন মাসুদ, আবু নাসের মো. মাসুদ ও তানভীর হাসনাইন মইনসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনকে ইরানের তেল নিতে দেবে না যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালিতে কড়াকড়ির হুঁশিয়ারি

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রূপালী ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০২:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬