ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

দেশের বাজারে স্বর্ণের বড় দরপতন, ভরিতে কমল প্রায় সাড়ে ৫ হাজার টাকা

স্থানীয় বাজারে স্বর্ণের দাম একলাফে অনেকটা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মানভেদে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর ফলে এখন থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গ্রাহকদের খরচ করতে হবে ২ লাখ ৪১ luck ৪৪৪ টাকা, যা আগে ছিল ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

বাজুস জানিয়েছে, বুধবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের দাম হ্রাস পাওয়ার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা।

স্বর্ণের দামে বড় পরিবর্তন এলেও রুপার বাজার অপরিবর্তিত রাখা হয়েছে। আগের মতোই ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের পরিস্থিতি বিবেচনায় নিয়ে সময়ে সময়ে এই দর সমন্বয় করা হয় বলে জানিয়েছে বাজুস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনকে ইরানের তেল নিতে দেবে না যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালিতে কড়াকড়ির হুঁশিয়ারি

দেশের বাজারে স্বর্ণের বড় দরপতন, ভরিতে কমল প্রায় সাড়ে ৫ হাজার টাকা

আপডেট সময় : ০১:৪৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬