ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরের একটি তেল শোধনাগারে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতই ভয়াবহ ছিল যে, জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

জানা গেছে, সোমবার স্থানীয় সময় মার্কিন জ্বালানি জায়ান্ট ‘ভালেরো’র মালিকানাধীন ওই শোধনাগারে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করে এবং শোধনাগারের নিকটবর্তী এলাকায় বসবাসরত নাগরিকদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার আহ্বান জানায়।

শোধনাগার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর তাদের সকল কর্মীর অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত কোনো কর্মী নিখোঁজ বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তারা আরও জানায়, বর্তমানে কর্মীদের নিরাপত্তাকেই তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

সামাজিক মাধ্যম ও স্থানীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শোধনাগার থেকে আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দে আশপাশের অনেক বাড়ির জানালার কাচ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।

হিউস্টন থেকে প্রায় ৯০ মাইল পূর্বে অবস্থিত এই শোধনাগারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এখানে প্রায় ৮০০ কর্মী কাজ করেন এবং প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হয়। এই শোধনাগার থেকে নিয়মিত গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েল উৎপাদিত হয়। তবে কী কারণে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনে মালামাল পড়ে শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ

আপডেট সময় : ১২:২৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬