ঢাকা ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের ‘লাইসেন্স’ পেয়েছে ইসরায়েল: জাতিসংঘ প্রতিনিধি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডকে ‘জাতিগত নিধন’ হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রানচেসকা আলবানিজ। সোমবার জেনেভায় মানবাধিকার পরিষদে উপস্থাপিত এক প্রতিবেদনে তিনি অভিযোগ করেন, ইসরায়েলকে কার্যত ফিলিস্তিনিদের ওপর অমানবিক নির্যাতন চালানোর ‘লাইসেন্স’ দেওয়া হয়েছে। আলবানিজের মতে, বিভিন্ন শক্তিশালী দেশের পরোক্ষ সমর্থনে ইসরায়েল এই ধরণের ধৃষ্টতা দেখাচ্ছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের শুরু পর্যন্ত সময়ে সাড়ে ১৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে অন্তত ১০০ জন ইসরায়েলি হেফাজতে মৃত্যুবরণ করেছেন এবং প্রায় ৪ হাজার মানুষ গুম হয়েছেন বলে দাবি করা হয়েছে। হাজার হাজার ফিলিস্তিনিকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই অত্যন্ত অমানবিক পরিবেশে আটকে রাখা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশি সমর্থকরা যেন এক অর্থে আর্জেন্টাইন’: বিশ্বকাপে আপ্লুত মার্টিনেজ

ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের ‘লাইসেন্স’ পেয়েছে ইসরায়েল: জাতিসংঘ প্রতিনিধি

আপডেট সময় : ১২:৫৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬