উপসাগরীয় অঞ্চলের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফোনালাপে তিনি আঞ্চলিক অস্থিরতা প্রশমনে ইরানকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। শাহবাজ শরিফ জানান, দুই নেতার মধ্যে আলাপকালে বর্তমান সংকট উত্তরণে সংলাপ ও কূটনীতির প্রয়োজনীয়তার বিষয়ে ঐক্যমত পোষণ করা হয়েছে।
উল্লেখ্য, গত এক মাসে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে একাধিকবার যোগাযোগ হয়েছে। পাকিস্তান বর্তমানে প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে নিজস্ব সীমান্ত উত্তেজনার মধ্য দিয়ে গেলেও ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক ও ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখছে। বিশেষ করে জ্বালানি আমদানির ক্ষেত্রে উপসাগরীয় অঞ্চলের ওপর নির্ভরশীলতা এবং সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মতো বিষয়গুলো পাকিস্তানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
রিপোর্টারের নাম 
























