ঢাকা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত বন্ধের তাগিদ রাশিয়ার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক ফোনালাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই আহ্বান জানান। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, লাভরভ বর্তমান পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে যেকোনো ধরণের হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলাকে অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করেছিলেন। একই সঙ্গে এই সংঘাত ক্যাস্পিয়ান সাগর অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশি সমর্থকরা যেন এক অর্থে আর্জেন্টাইন’: বিশ্বকাপে আপ্লুত মার্টিনেজ

মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত বন্ধের তাগিদ রাশিয়ার

আপডেট সময় : ১২:৫৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬