ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লন্ডনে ইহুদি সম্প্রদায়ের ওপর নজরদারি: ইরানি রাষ্ট্রদূতকে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের তলব

যুক্তরাজ্যের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক অঙ্গনে ‘অস্থিতিশীল ও বেপরোয়া কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাইয়েদ আলি মুসাভিকে তলব করেছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ করে লন্ডনের ইহুদি সম্প্রদায়ের ওপর শত্রুভাবাপন্ন নজরদারি চালানোর অভিযোগ ওঠার পর তেহরানের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নিল যুক্তরাজ্য।

ব্রিটিশ সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরান ও তার মদদপুষ্ট গোষ্ঠীগুলোর পক্ষ থেকে আসা যেকোনো হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে লন্ডন। দেশের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষায় এ ধরনের কার্যকলাপ কোনোভাবেই বরদাশত করা হবে না। ব্রিটিশ কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি ইরান-সংশ্লিষ্ট একটি তদন্তের সূত্র ধরে ৪০ বছর বয়সী নেয়ামাতুল্লাহ শাহসাভানি এবং ২২ বছর বয়সী আলীরেজা ফারাসাতী নামে দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ব্রিটেনের প্রাচীনতম সিনাগগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনায় রেকি বা নজরদারি চালানোর সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। মূলত এই ঘটনার পরই দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতির তালিকা থেকে ছিটকে গেল ভারত

লন্ডনে ইহুদি সম্প্রদায়ের ওপর নজরদারি: ইরানি রাষ্ট্রদূতকে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের তলব

আপডেট সময় : ১১:৫৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬