ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

হরমুজ প্রণালিতে চলাচলে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য ইরানের নতুন নির্দেশনা

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে ইরান। তেহরানের উচ্চ-পর্যায়ের নিরাপত্তা সংস্থা প্রতিরক্ষা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, যারা ইরানের শত্রু নয়, তাদের এই নৌরুট ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ইরানের সাথে সমন্বয় করতে হবে। নিরাপত্তার স্বার্থে একেই একমাত্র পথ হিসেবে বর্ণনা করেছে দেশটি।

বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়েছে যে, ইরানের উপকূল বা কোনো দ্বীপে হামলার চেষ্টা করা হলে পারস্য উপসাগরের সমস্ত প্রবেশপথে মাইন পুঁতে দেওয়া হবে। কোনো ধরনের আগ্রাসন চালানো হলে এর ফলে সৃষ্ট পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার হামলাকারীদের বহন করতে হবে বলেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশি সমর্থকরা যেন এক অর্থে আর্জেন্টাইন’: বিশ্বকাপে আপ্লুত মার্টিনেজ

হরমুজ প্রণালিতে চলাচলে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য ইরানের নতুন নির্দেশনা

আপডেট সময় : ০৯:৩৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬