ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে মাস্কাটফেরত যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। সোমবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং কাস্টমসের যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সালাম এয়ারের একটি ফ্লাইটে আসা আতিকুর রহমান নামের এক যাত্রীর ব্যাগ তল্লাশির সময় এসব সিগারেট পাওয়া যায়।

এ বিষয়ে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জব্দকৃত সিগারেট থেকে প্রায় ৬ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। সিগারেটগুলো ডিএম (ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

আটক যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানিকছড়িতে ১৮ বছর পর বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল: নতুন নেতৃত্বে দল পুনর্গঠন ও তৃণমূলে শক্তিশালীকরণের বার্তা

চট্টগ্রাম বিমানবন্দরে মাস্কাটফেরত যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

আপডেট সময় : ০৩:৪৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬