ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য অস্ত্রসহ আটক: কোস্টগার্ডের অভিযানে সাফল্য

সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ছোট সুমন বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ছোট সুমন বাহিনীর এক সদস্য সুন্দরবনের ফেলুর খণ্ড ও বৈধমারি এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গত ২২ মার্চ ২০২৬, রবিবার বেলা ৩টায় কোস্টগার্ড বেইস মোংলা এবং স্টেশন হারবারিয়া কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন বৈদ্যমারী বাজারসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সেখান থেকে ছোট সুমন বাহিনীর সদস্য ইয়াছিন সেখকে আটক করা হয়।

পরবর্তীতে, আটক ডাকাত ইয়াছিন সেখের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ মার্চ ২০২৬, সোমবার মধ্যরাত ১টায় মোংলা থানাধীন ধানসিঁড়ির চর খালসংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক, চারটি তাজা কার্তুজ এবং চারটি ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

আটক ইয়াছিন সেখ (৪০) বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতিতে জড়িত ছিলেন এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করতেন। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্টগার্ডের এক কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানিকছড়িতে ১৮ বছর পর বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল: নতুন নেতৃত্বে দল পুনর্গঠন ও তৃণমূলে শক্তিশালীকরণের বার্তা

সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য অস্ত্রসহ আটক: কোস্টগার্ডের অভিযানে সাফল্য

আপডেট সময় : ০২:৪৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬