ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

কুমিল্লায় ট্রেন-বাসের মর্মান্তিক সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহত সোহেল রানার খালা শেফালী আক্তার বাদী হয়ে সোমবার সকালে লাকসাম রেলওয়ে থানায় গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।

লাকসাম রেলওয়ে স্টেশন থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার তহুরা জান্নাত।

এর আগে, গত রোববার (২২ মার্চ) দুর্ঘটনার পরপরই গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ তখন বলেছিলেন, স্টেশন মাস্টারের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহত এবং অন্তত ২৪ জন আহত হন। চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় যুবশক্তির ঢাকা মহানগরের চার ইউনিটে নতুন কমিটি ঘোষণা

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

আপডেট সময় : ০২:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬