ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বাগেরহাটে যুবদল নেতার নেতৃত্বে ফিলিং স্টেশনে হামলা, লুটপাট ও ভাঙচুর

বাগেরহাটের খানজাহান আলী ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় যুবদল নেতা সুমন পাইককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত ৯টার দিকে বাগেরহাট শহরের শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন পাইক বাগেরহাট পৌর যুবদলের আহ্বায়ক বলে জানা গেছে।

ঘটনা সূত্রে জানা যায়, ঈদের আগের দিন সন্ধ্যায় ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে বাগেরহাট শহরের দুটি তেলের পাম্প বন্ধ রয়েছে। সোমবার বিকেলে খানজাহান আলী ফিলিং স্টেশনে ‘অনির্দিষ্টকালের জন্য পাম্প বন্ধ’ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়েছে।

ফিলিং স্টেশনের মালিক মুর্শিদ কুলি খান বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তেলের বাড়তি চাপ ও সংকটের কারণে প্রতিটি মোটরসাইকেলকে ২০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। এরই মধ্যে সুমন পাইকের নির্দেশে আসামিরা ফিলিং স্টেশনে ঢুকে বেশি টাকার তেল দাবি করে। বেশি তেল দিতে অস্বীকৃতি জানালে তারা মারধর ও ভাঙচুর চালায় এবং তেল বিক্রির প্রায় ৫ লক্ষ ৮০ হাজার টাকা লুট করে নেয়।

বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় যুবশক্তির ঢাকা মহানগরের চার ইউনিটে নতুন কমিটি ঘোষণা

বাগেরহাটে যুবদল নেতার নেতৃত্বে ফিলিং স্টেশনে হামলা, লুটপাট ও ভাঙচুর

আপডেট সময় : ০১:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬