ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত, আহত ১০

পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চায়না খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার সকাল ৮টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপ এবং মানিকহাট ইউনিয়নের বিএনপি সমর্থক ইসলাম প্রামাণিক গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার রাতে দুই পক্ষের যুবকদের মধ্যে মারামারি হয়, যা সোমবার সকালে সংঘর্ষে রূপ নেয়। সকালে রাজা গ্রুপের লোকজন লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে ইসলাম প্রামাণিক গ্রুপের লোকজনের ওপর হামলা চালিয়ে গুলিবর্ষণ ও বাড়ি ভাঙচুর করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই চায়না খাতুন মারা যান। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের অভিযোগ, রাফিউল ইসলাম রাজা গ্রুপের লোকজন এই হামলার জন্য দায়ী। তবে রাফিউল ইসলাম রাজা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না এবং চায়না খাতুন স্ট্রোক করে মারা গেছেন বলে শুনেছেন। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় যুবশক্তির ঢাকা মহানগরের চার ইউনিটে নতুন কমিটি ঘোষণা

পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত, আহত ১০

আপডেট সময় : ০১:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬