ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কুতুবদিয়ায় অবৈধভাবে মাছ শিকারের দায়ে ৫ জেলের কারাদণ্ড

কক্সবাজারের কুতুবদিয়ায় কোস্টগার্ডের অভিযানে আটক পাঁচ জেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকালে কুতুবদিয়া থানা সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশের এসআই মোখলেছুর রহমান জানিয়েছেন, কুতুবদিয়া দ্বীপের পশ্চিম সাগরে অবৈধ ট্রলিং বোট ব্যবহার করে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করার সময় গত রবিবার রাতে কোস্টগার্ড অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করে। আটককৃতরা হলেন চট্টগ্রাম পটিয়া উপজেলার শের আলীর ছেলে মহরম আলী (৪৬), লক্ষ্মীপুর কমলনগরের লাল মিয়ার ছেলে মোসলেহ উদ্দিন (২৯), চর জব্বর নোয়াখালীর দেলোয়ারের ছেলে মহিউদ্দিন (৪৩), একই উপজেলার মোস্তফার পুত্র ইব্রাহিম (৪৪) এবং হরমুজ আলীর ছেলে মো. জসীম (৫৮)।

আটককৃতদের আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শরিফ তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় যুবশক্তির ঢাকা মহানগরের চার ইউনিটে নতুন কমিটি ঘোষণা

কুতুবদিয়ায় অবৈধভাবে মাছ শিকারের দায়ে ৫ জেলের কারাদণ্ড

আপডেট সময় : ০১:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬